জীবনের মূল প্রয়োজন হল তত্ত্বজিজ্ঞাসা। এখন প্রশ্ন এই তত্ত্ববস্তু কি? তদুত্তরে ভাগবত বলছে—
বদন্তি
তত্তত্ত্ববিদস্তত্ত্বং
যজ্জ্ঞানমদ্বয়ম্ ।
ব্রহ্মেতি
পরমাত্মেতি ভগবানিতি শব্দ্যতে ॥
-(শ্রীমদ্ভাগবত, ১ম
স্কন্ধ, দ্বিতীয় অধ্যায়-১১)
তত্ত্ববিদেরা
সেই অদ্বয় জ্ঞানকেই তত্ত্ব বলে থাকেন। ঐ এক তত্ত্বকেই
নামান্তরে ভিন্ন ভিন্ন নাম দ্বারা অভিহিত করা হয়েছে। ঔপনিষদেরা সেই তত্ত্বকে ব্রহ্ম বলেন, হিরণ্যগর্ভের উপাসকরা বলেন পরমাত্মা আর ভক্তেরা ভগবান্
বলে অভিহিত করেন।....
তথ্যসূত্রঃ-
শ্রীমদ্ভাগবতম্,
আচার্য শ্রীধরস্বামিকৃত ভাবার্থদীপিকা টীকা।
শ্রীশুভ
চৌধুরী
জানুয়ারি
৩, ২০২৪ খ্রিষ্টাব্দ।
