"অসন্তোষই দুঃখের
কারণ। লোভ ইন্দ্রিয় এবং
মনকে এমনভাবে চঞ্চল করে রাখে যে
ভাল-মন্দ বিচার করার
সামর্থ্য মানুষ হারিয়ে ফেলে। সে তখন তার
প্রজ্ঞা বা বুদ্ধি নষ্ট
করে ফেলে, যেমনভাবে অভ্যাস বা চর্চা না
করার ফলে বিদ্যা নষ্ট
হয়ে যায়। প্রজ্ঞা (জ্ঞানবুদ্ধি) নাশ হলে বিশ্লেষণ
ক্ষমতা হারিয়ে ন্যায়কে, সত্যকে অর্থাৎ আত্মোন্নতির সঠিক পথকে সে
আর দেখতে পায় না। ফলে,
তার কাছে দুঃখ অনিবার্য
হয়ে আসে। দুঃখ এলে,
সুখের ক্ষয় হলে প্রত্যেকেরই কর্তব্য
ঘোর তপস্যা করা।"
-(পরাশর গীতা,
ষষ্ঠ অধ্যায়-২৫, ২৬)

No comments:
Post a Comment