Wednesday, 16 November 2022

ত্রিদেবে অভেদ নিরূপণঃ-

 


শ্রীবরাহ মহাপুরাণে বর্ণিত আছে-

যো বিষ্ণুঃ স স্বয়ং ব্রহ্মা যো ব্রহ্মাসৌ মহেশ্বরঃ।।২৬

বেদত্রয়ে চ যজ্ঞেহস্মিন্ পণ্ডিতেষ্বেয নিশ্চয়ঃ।

যো ভেদং কুরুতেহস্মাকং ত্রয়াণাং দ্বিজসত্তমঃ।

স পাপকারী দুষ্টাত্মা দুর্গতিং সমবাপ্নুয়াৎ।।২৭

-(বরাহ পুরাণ, রুদ্রগীতা নামক সপ্ততিতম অধ্যায়)

যিনিই বিষ্ণু, তিনিই ব্রহ্মা, যিনিই ব্রহ্মা তিনিই মহেশ্বর। কি বেদত্রয়, কি যজ্ঞ, কি পণ্ডিতগণ, সকলেই এইরূপ নিশ্চয় করিয়া থাকেন। দ্বিজবর! যিনি আমাদিগের তিনজনের মধ্যে ভেদ কল্পনা করেন, তিনিই পাপাত্মা, তিনিই দুষ্টবুদ্ধি এবং চরমে তাঁহারই নিতান্ত দুর্গতি লাভ হইয়া থাকে।

হনুমানভক্তি


মহাবীর হনুমান ভগবান শ্রীরামচন্দ্রকে ভক্তিভরে প্রণাম করিয়া বলিলেন-'হে প্রভু, তোমার প্রতি যেন আমার সর্ব্বদা ঐকান্তিক শ্রদ্ধা ও অবিচলিত ভক্তি থাকে। মহীতলে যতকাল রামকথা প্রচলিত থাকিবে, ততকাল যেন আমি প্রাণধারণ করিতে পারে। তোমার অমৃতময় চরিত-কথা শুনিয়া আমি যেন আমার জীবন ধন্য করিতে পারি।'

-(বাল্মীকি রামায়ণ, উত্তরকাণ্ড, ৪০।১৬-১৭)

.…....….............................................................

শ্রীশুভ চৌধুরী

নভেম্বর ১৩, ২০১৯ খ্রিষ্টাব্দ।

ভবসমুদ্র উত্তীর্ণ হইবার শ্রেষ্ঠ উপায় কি?


 

'সন্তোষ, সাধুসঙ্গ, বিচার ও শম অর্থাৎ মনসংযম-এই চারটি হইল মনুষ্যের পক্ষে ভবসমুদ্র উত্তীর্ণ হইবার শ্রেষ্ঠ উপায়। সন্তোষ অপেক্ষা পরম লাভ আর কিছুই নাই, সৎসঙ্গ অপেক্ষা পরমগতি নাই, বিচার অপেক্ষা শ্রেষ্ঠ জ্ঞান নাই এবং শম অপেক্ষা পরমসুখ আর নাই।'

-(যোগবাশিষ্ঠ রামায়ণ,মুমুক্ষু প্রকরণ,১৬।১৮-১৯)

........................................................................

শ্রীশুভ চৌধুরী।

নভেম্বর ১৬, ২০১৯ খ্রিষ্টাব্দ।

এই ঘোর কলির প্রভাব হইতে মুক্ত হইবার উপায় কি?

 


এই সম্বন্ধে মহানির্ব্বাণতন্ত্রে ভগবান্ সদাশিব সাবধান করিয়া বলিলেন-' যাঁহারা গুরুশুশ্রূষায় রত, মাতা পিতার চরণে একান্ত ভক্তিপরায়ণ, স্বপত্নীতে অনুরক্ত, কলি তাঁহাদের প্রতি কোনরূপ প্রভাব বিস্তার করিতে পারিবে না। যাঁহারা সত্যব্রত, সত্যনিষ্ঠ. সত্যধর্ম্ম-পরায়ণ এবং স্বীয় স্বীয় কুলধর্ম্ম সাধনে নিরতঃ কলি তাঁহাদের বিরুদ্ধাচরণ করিতে পারিবে না।'

-(মহানির্ব্বাণতন্ত্র-৪।৫৮-৫৯)

..…....................................................................

শ্রীশুভ চৌধুরী।

নভেম্বর ১৪, ২০১৯ খ্রিষ্টাব্দ।

হরিহরের একই মূর্ত্তি দ্বিধারূপে অবস্থিত' এই অভেদজ্ঞানই শাস্ত্রসিদ্ধান্তঃ-

 


বামন পুরাণের সপ্তষষ্টিতমোহধ্যায়ে ভগবান রুদ্র তাহার অহঙ্কারাচ্ছন্ন গণদিগকে বলিতেছেন-'তোমরা অহঙ্কারে হতজ্ঞান হইয়া বৈষ্ণব-পদের নিন্দা করিয়া থাক, পরন্তু ভক্তি ও ভাবাবেশে হরের অর্চনায় নিরত হও। যিনি সেই ভগবান বিষ্ণু তিনিই আমি এবং যে আমি, সেই বিষ্ণু; কিন্তু তোমরা অজ্ঞানোপহত হইয়াই আমাদের এই অক্ষুণ্ণ সাদৃশ্য নিরূপণ করিতে অক্ষম। বস্তুত আমাদের মধ্যে কোনই বিশেষত্ব নাই। আমাদের একই মূর্ত্তি দ্বিধারূপে অবস্থিত। ভক্তিমান নরশ্রেষ্ঠগণ আমাকে যে প্রকারে জানেন, হরিকেও সেইরূপ অবগত আছেন; কিন্তু তোমরা সেইরূপ অভেদজ্ঞান কর না। তোমাদের বুদ্ধি মোহাচ্ছন্ন বলিয়াই হরিকে তোমরা নিন্দা করিয়া থাক। আর হরিনিন্দা কর বলিয়াই তোমাদের জ্ঞান বিলুপ্ত হইয়াছে এবং আমিও সেইজন্যই তোমাদিগকে আলিঙ্গন দেই নাই।'২৬-২৯

অপরদিকে দেবীভাগবতম্ পুরাণের ষষ্ঠস্কন্ধের অষ্টাদশোহধ্যায়ে লক্ষ্মীদেবী ভগবান শ্রীবিষ্ণুকে প্রশ্ন করিতেছেন-'এক্ষণে তুমি আবার কাহার ধ্যান করিতেছিলে? ইহাতে যে আমার মহান সন্দেহ উপস্থিত হইতেছে। অতএব হে পরমপ্রিয় কৈটভারে! অনুগ্রহপূর্বক আমায় মনোগতভাব বল। ভগবান বিষ্ণু বলিলেন-কান্তে! তবে শুন বলি আমি সেই সুরোত্তম আশুতোষ গিরিজাবল্লভ মহেশ্বরকেই হৃদয়মধ্যে ধ্যান করিতেছিলাম। কখন সেই অমিতবিক্রম দেবদেবও আমায় ধ্যান করেন এবং আমিও কখন সেই ত্রিপুরান্তক দেবদেব শঙ্করকে ধ্যান করিয়া থাকি। আমি যেমন ভগবান শঙ্করের প্রাণস্বরূপ, তিনিও আমার তদ্রূপ। আমাদের উভয়ের কিছুমাত্র প্রভেদ নেই। উভয়ের চিত্তই উভয়ের প্রতি সর্বদা আসক্ত। হে বিশালাক্ষি! আমি সত্যই বলিতেছি আমার যে সকল ভক্তগণ মহেশ্বরকে দ্বেষ করে তাহারা নিশ্চয় নরকে যাইবে।৪৩-৪৭

কূর্মপুরাণেও ভগবান শিব মেঘ-গম্ভীরস্বরে কেশিহন্তা শ্রীকৃষ্ণকে বলিতে লাগিলেন"ত্বং হি সা পরমা মূর্ত্তির্মম নারায়ণাহ্বয়া", হে পুরুষোত্তম! আপনিই আমার নারায়ণনাম্নী পরমা মূর্ত্তি। -(কূর্ম্মমহাপুরাণ, পূর্বভাগ, পঞ্চবিংশ অধ্যায়-৮২)

তথ্যসূত্রঃ- বামনপুরাণ, কূর্মপুরাণ ও দেবীভাগবতম্ আচার্য্য পঞ্চানন তর্করত্ন সম্পাদিত ও শ্রীজীব ন্যায়তীর্থ কর্তৃক পরিদৃষ্ট।

....…..........................................................

শ্রীশুভ চৌধুরী।

নভেম্বর ১৫, ২০১৯ খ্রিষ্টাব্দ।

 

ভাগবতে অদ্বৈতবেদান্তোক্ত দৃগ্-দৃশ্যবিবেক ও প্রতিবিম্ববাদ—

  সনৎকুমার মোক্ষের সাধন উপদেশ করতে গিয়ে বলছেন — দগ্ধাশয়ো মুক্তসমস্ততদ্গুণো নৈবাত্মনো বহিরন্তর্বিচষ্টে । পরাত্মনোর্যদ্ব্যবধানং...