পুরুষ দেবতা। নারায়ণ ঋষি।
ॐ সহস্রশীর্ষা পুরুষঃ সহস্রাক্ষঃ সহস্রপাৎ।
স
ভূমিং বিশ্বতো বৃত্বাত্যতিষ্ঠদ্দশাঙ্গুলম্।।
-(ঋগ্বেদ
সংহিতা, ১০ম মণ্ডল, সূক্ত- ৯০, ঋক্- ১)
ভাবার্থঃ-
সেই পুরুষের (ভগবানের) সহস্রশীর্ষ (অনন্তমস্তকবিশিষ্ট অর্থাৎ অনন্তশক্তিশালী), সহস্ৰচক্ষু
(অনন্তচক্ষুবিশিষ্ট অর্থাৎ অনন্তজ্ঞানস্বরূপ বা সর্বজ্ঞ) ও সহস্রচরণ (সর্ব্বত্র বিদ্যমান
বা সর্ব্বব্যাপক)। তিনি ভূমিকে (পৃথিবী বা ব্রহ্মাণ্ডকে) সর্বত্র ব্যাপ্ত করিয়া দশ
অঙ্গুলি পরিমাণ অতিরিক্ত হইয়া অবস্থিত থাকেন, অর্থাৎ ব্রহ্মাণ্ডকে সর্ব্বতোভাবে সকল
দিক হইতে বেষ্টন করিয়া অতিক্ষুদ্র হৃদ্দেশে অথবা ব্রহ্মাণ্ডের অতীত স্থান অতিক্রম
করিয়া বিদ্যমান আছেন।।
এই
মন্ত্রটী নিত্য সত্যতত্ত্ব প্রখ্যাপক। ভাব এই যে, সকল বিশ্ব ভগবানের একাংশে অবস্থিত;
তিনি সর্বশক্তিমান ও সর্বজ্ঞ।

No comments:
Post a Comment