ॐ তদ্বিষ্ণোঃ পরমং পদং সদা পশ্যন্তি সুরয়ঃ। দিবীব চক্ষুরাততম্।।-(ঋগ্বেদ সংহিতা,প্রথম মণ্ডল,২২ সুক্ত,২০ঋক্)
দুর্গাদাস
লাহিড়ীর মর্ম্মানুসারী ব্যাখ্যাঃ- নিরাবরণ আকাশে সূর্য্যালোক-প্রাপ্তে চক্ষু যেমন অবাধে
সমস্ত দর্শন করিতে সমর্থ হয়, জ্ঞানিগণ সেইরূপ পরাজ্ঞান প্রভাবে পরমৈশ্বর্য্যসম্পন্ন
সর্ব্বব্যাপক ভগবত বিষ্ণুর পরমপদ অর্থাৎ শ্রেষ্ঠস্বরূপতত্ত্ব সদাকাল প্রত্যক্ষ করিয়া
থাকেন।
এই
ঋক্ এর ভাব এই যে আকাশে সর্বতো বিচারী যে চক্ষু যেরূপ দৃষ্টি করে, বিদ্বানেরা বিষ্ণুর
পরমপদ সেরুপ দৃষ্টি করেন। প্রার্থনার মর্মার্থ এই যে- হে ভগবান! আমার জ্ঞাননেত্র উন্মীলন
করিয়া দাও, আমার সম্মুখের বাধা অপসারিত হউক, আকাশের ন্যায় নির্ম্মল পথে আমি যেন তোমায়
সদাকাল সর্ব্বত্র দেখিতে পাই।

No comments:
Post a Comment