কৃষ্ণযজুর্বেদীয় স্কন্দোপনিষদে বর্ণিত আছে—
জীবঃ
শিবঃ শিবো জীবঃ স
জীবঃ কেবলঃ শিবঃ।
তুষেণ
বদ্ধো ব্রীহিঃ স্যাত্তুষাভাবেন তণ্ডুলঃ॥
এবং
বদ্ধস্তথা জীবঃ কর্মনাশে সদাশিবঃ।
পাশবদ্ধস্তথা
জীবঃ পাশমুক্তঃ সদাশিবঃ॥
-(স্কন্দোপনিষৎ-৬,৭)
—জীবই শিব,
শিবই জীব; সেই জীবই
অদ্বিতীয় শিব; তুষের দ্বারা
আবৃত থাকিলেই ধান্য, তুষ হইতে মুক্ত
হইলেই তণ্ডুল (চাউল)। এই
প্রকারে বদ্ধাবস্থায় যে জীব, কর্মনাশে সেই সদাশিব; তেমনি
পাশবদ্ধ হইলেই জীব, পাশমুক্ত হইলেই
সদাশিব।....
শ্রীশুভ
চৌধুরী
আগস্ট
১৭, শনিবার, ২০২৪ খৃষ্টাব্দ।

No comments:
Post a Comment