Saturday, 11 April 2026

ভাগবতে 'শিব' নাম মাহাত্ম্য—

 


মাতা সতীদেবী শিবদ্বেষী দক্ষকে বলছেন

যদ্দ্ব্যক্ষরং নাম গিরেরিতং নৃণাং সকৃৎ প্রসঙ্গাদঘমাশু হন্তি তৎ। পবিত্রকীর্তিং তমলঙ্ঘ্যশাসনং ভবানহো দ্বেষ্টি শিবং শিবেতরঃ।। যৎপাদপদ্মং মহতাং মনোঽলিভির্নিষেবিতং ব্রহ্মরসাসবার্থিভিঃ। লোকস্য যদ্বর্ষতি চাশিষোঽর্থিনস্তস্মৈ ভবান্ দ্রুহ্যতি বিশ্ববন্ধবে।।

-(শ্রীমদ্ভাগবত, চতুর্থ স্কন্ধ, চতুর্থ অধ্যায়-১৪, ১৫)

যাঁর 'শিবঃ' এই দুই অক্ষরের প্রসিদ্ধ নাম মনঃসংযোগে ধ্যান না করেও কেবলমাত্র একবার কথাপ্রসঙ্গে উচ্চারণ মাত্রই মনুষ্যগণের সকল পাপ শীঘ্রই নাশ হয়, সেই অনতিক্রমণীয় পবিত্রকীর্তি মঙ্গলময় শিবকে, অমঙ্গলস্বরূপ আপনি দ্বেষ করছেন। কী আশ্চর্য!

যাঁর পাদপদ্ম মহৎ ব্যক্তিদের ব্রহ্মানন্দরসাভিলাষী মনরূপ ভ্রমরের দ্বারা নিরন্তর ভজনা করা হয় এবং যিনি সকাম প্রার্থীদের মনোভীষ্ট আশীর্বাদ বর্ষণ করেন, সেই জগদ্বন্ধুর প্রতি আপনি দ্বেষ করছেন।....

তথ্যসূত্রঃ- শ্রীমদ্ভাগবতম্, চতুর্থ স্কন্ধ, শ্রীধর স্বামী টীকা সমেত, উদ্বোধন কার্যালয়, কলকাতা।.....

শ্রীশুভ চৌধুরী

ফেব্রুয়ারি ১১, ২০২৬ খৃষ্টাব্দ।


No comments:

Post a Comment

ভাগবতে অদ্বৈতবেদান্তোক্ত দৃগ্-দৃশ্যবিবেক ও প্রতিবিম্ববাদ—

  সনৎকুমার মোক্ষের সাধন উপদেশ করতে গিয়ে বলছেন — দগ্ধাশয়ো মুক্তসমস্ততদ্গুণো নৈবাত্মনো বহিরন্তর্বিচষ্টে । পরাত্মনোর্যদ্ব্যবধানং...