"সমস্ত
বেদ ধর্ম্মের মূল, বেদবেত্তা মন্বাদির স্মৃতি, তাঁহাদিগের ব্রহ্মণ্যতা প্রভৃতি ত্রয়োদশ
প্রকার শীল, সাধুদিগের সদাচার এবং আত্মতুষ্টি এই সমুদয় ধৰ্ম্মের প্রমাণস্বরূপ।"
-(মনুস্মৃতি-২/৬)
শ্রীকুল্লূক
ভট্টের মন্বর্থ মুক্তাবলী টীকাতে ত্রয়োদশ প্রকার শীল বলতে বর্ণিত আছে-"বেদাধ্যয়ন,
দেবতা এবং পিতৃপুরুষদের প্রতি ভক্তি, সৌম্যভাব (উগ্রতার অভাব), পরের অপকার না করা,
অসূয়া না করা, মৃদুস্বভাব, পারুষ্যের (রুক্ষতার) অভাব, মৈত্রীভাব, প্রিয়বাদিতা, কৃতজ্ঞতা,
আশ্রিতকে অভয় দান, করুণতা, প্রশান্তি।"

No comments:
Post a Comment