শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ে বর্ণিত আছে—
যত্রেমে
সদসদ্রূপে প্রতিষিদ্ধে স্বসম্বিদা ।
অবিদ্যয়াঽঽত্মনি
কৃতে ইতি তদ্ব্রহ্মদর্শনম্ ॥
৩৩॥
অর্থাৎ
যখন স্বরূপের সম্যক্ জ্ঞানপ্রাপ্তির প্রভাবে অবিদ্যার দ্বারা পরমাত্মায় আরোপিত স্থূলসূক্ষ্মরূপ সম্বন্ধ প্রতিষিদ্ধ হয় তখন জীবের
ব্রহ্মদর্শন হয়।
পূজ্যপাদ্
শ্রীধর স্বামী 'ভাবার্থদীপিকা' টীকায় বলছেন—সেই উপাধিদ্বয়ের (স্থূল-সূক্ষ্ম) আরোপ অর্থাৎ অধ্যাস
পূর্বে বলে এসে এখন
তার অপবাদের দ্বারা জীবের ব্রহ্মস্বরূপতার কথা বলা হচ্ছে—"যত্রেমে" ইত্যাদি শ্লোকে। যখন এই স্থূল-সূক্ষ্ম রূপ দুটি সম্যক্
স্বরূপজ্ঞানের দ্বারা বাধিত হয়। জ্ঞানের দ্বারা
প্রতিষেধযোগ্যত্ব বোঝাতে হেতু বলা হলো,
'অবিদ্যয়া আত্মনি'—মায়ার দ্বারা পরমাত্মায় আরোপিত স্থূল ও সূক্ষ্মদেহ—এই
হেতু। (অবিদ্যা বিদ্যার দ্বারা দূরীভূত হয়, কারণ জ্ঞানই
বিদ্যা) 'তদ্ ব্রহ্মদর্শনম্— তদা
জীবো ব্রহ্মৈব ভবতীতি ইত্যর্থঃ' অর্থাৎ অবিদ্যা দূরীভূত হলে তখন জীব,
ব্রহ্মই হয়। সেটি কেমন?
বলা হলো—'জ্ঞানৈকস্বরূপম্'—জ্ঞানই
একমাত্র স্বরূপ।........
শ্রীশুভ
চৌধুরী
ফেব্রুয়ারি
৩, ২০২৩ খ্রিষ্টাব্দ।

No comments:
Post a Comment