Monday, 15 July 2024

"রাম" নাম মাহাত্ম্যঃ-

 


শ্রীরামপূর্বতাপনীয় উপনিষদে এই "রাম" নামের রহস্য বর্ণিত হয়েছে

চিন্ময়েঽস্মিন্মহাবিষ্ণৌ জাতে দশরথে হরৌ

রঘোঃ কুলেঽখিলং রাতি রাজতে যো মহীস্থিতঃ

রাম ইতি লোকেষু বিদ্বদ্ভিঃ প্রকটীকৃতঃ

রাক্ষসা যেন মরণং যান্তি স্বোদ্রেকতোঽথবা

দশরথের ঔরসে রঘুবংশে এই চিন্ময় মহাবিষ্ণু শ্রীহরি জাত হইলে তাঁহার রাম এই নাম হয়; যিনি মহীতলে স্থিত হইয়া নিখিল বাঞ্ছিত বস্তু দান করে এবং শোভমান হন, যাঁহার দ্বারা রাক্ষসগণ মরণ প্রাপ্ত হয়, সেই হরিই জ্ঞানিগণের দ্বারা জগতে রাম বলিয়া প্রকাশিত হইয়াছেন; অথবা স্বীয় উৎকর্ষ হেতুই তিনি রাম নামে প্রসিদ্ধ।

রামনাম ভুবি খ্যাতমভিরামেণ বা পুনঃ

রাক্ষসান্মর্ত্যরূপেণ রাহুর্মনসিজং যথা

প্রভাহীনাংস্তথা কৃত্বা রাজ্যার্হাণাং মহীভৃতাম্

ধর্মমার্গং চরিত্রেণ জ্ঞানমার্গং নামতঃ

তথা ধ্যানেন বৈরাগ্যমৈশ্বর্যং স্বস্য পূজনাৎ

তথা রাত্যস্য রামাখ্যা ভুবি স্যাদথ তত্ত্বতঃ

আনন্দবর্ধন হেতু রাম নাম পৃথিবীতে খ্যাত হইয়াছে; রাহু যদ্রূপ চন্দ্রকে প্রভাহীন করে, তদ্রূপ মনুষ্যরূপে রাক্ষসদিগকে প্রভাহীন করেন এবং সুযোগ্য রাজারা যাহাতে স্বীয় চরিত্র শ্রবণ করিয়া ধর্মমার্গ, নামকীর্তন করিয়া জ্ঞানমার্গ, ধ্যান দ্বারা বৈরাগ্য পূজা দারা ঐশ্বর্য লাভ করিতে পারেন, তত্তদ্রূপে ফলবিধান করেনএই কারণেও পৃথিবীতে ইঁহার নাম তত্ত্বতঃ রাম হইয়াছে।

রমন্তে যোগিনোঽনন্তে নিত্যানন্দে চিদাত্মনি

ইতি রামপদেনাসৌ পরং ব্রহ্মাভিধীয়তে

অনন্ত, নিত্যানন্দ, জ্ঞানমূর্তিতে যোগিগণ তৃপ্তিলাভ করেন এই হেতু পরব্রহ্ম এই দশরথপুত্রই রাম পদের দ্বারা অভিহিত হন।......

শ্রীশুভ চৌধুরী

জুলাই ১২, শুক্রবার, ২০২৪ খৃষ্টাব্দ।

No comments:

Post a Comment

ভাগবতে অদ্বৈতবেদান্তোক্ত দৃগ্-দৃশ্যবিবেক ও প্রতিবিম্ববাদ—

  সনৎকুমার মোক্ষের সাধন উপদেশ করতে গিয়ে বলছেন — দগ্ধাশয়ো মুক্তসমস্ততদ্গুণো নৈবাত্মনো বহিরন্তর্বিচষ্টে । পরাত্মনোর্যদ্ব্যবধানং...