"ভগবান বাসুদেবে প্রযোজিত ভক্তিযোগ শীঘ্রই বৈরাগ্য ও অহৈতুকী জ্ঞান উৎপন্ন করে।"
-(শ্রীমদ্ভাগবত পুরাণ, প্রথম স্কন্ধ, দ্বিতীয় অধ্যায়-৭)
শ্রীধর
স্বামী কৃত ভাবার্থ দীপিকাতে বর্ণিত আছে- শ্রুতিতে বলা হয়েছে যে- 'ব্রাহ্মণগণ নিত্য
স্বাধ্যায়, যজ্ঞ, দান ও যদৃচ্ছালাভে সন্তোষরূপ তপস্যা দ্বারা তাঁকে জানতে ইচ্ছা করেন'-(বৃহদারণ্যক
উপনিষৎ-৪।৪।২২) সুতরাং ধর্ম যে জ্ঞানের অঙ্গ- এটি এই শ্রুতিবচন থেকে প্রতিপাদিত হল।
তাহলে সেই ধর্মকে ভক্তির হেতু বলা হলো কিভাবে? উত্তরে বলা হলো, সত্য বটে, তবে ঐ জ্ঞান
ভক্তির মাধ্যমেই হয়ে থাকে- সুতরাং ভক্তি জ্ঞানের দ্বারস্বরূপ। সেজন্যই বলা হয়েছে
'বাসুদেবে' ইত্যাদি। অহৈতুক বলায় ভগবান শুষ্কতর্কের অগোচর তা বোঝানো হলো। কেবল ঔপনিষৎ
জ্ঞানেই তাঁর স্বরূপ উপলব্ধি করা যায়।
.........................................................................
শ্রীশুভ
চৌধুরী।
নভেম্বর
১৫, ২০২১ খ্রিষ্টাব্দ।

No comments:
Post a Comment