Thursday, 17 November 2022

ভগবানই সকল মধুরতার উৎস ও প্রকৃত বন্ধু

 


বেদ বলিতেছেন ভগবানই সকল মধুরতার উৎস ও প্রকৃত বন্ধু।

"উরুক্রমস্য স হি বন্ধুরিত্থা বিষ্ণোঃ পদে পরমে মধ্ব উৎসঃ।"

-(ঋগ্বেদ সংহিতা, ১ মণ্ডল, ১৫৪ সূক্ত, ৫ ঋক্)

অর্থাৎ সেই উরবিক্রমী (সর্বশক্তিমান শ্রেষ্ঠ) বিষ্ণুর পরমপদই সকল মধুরতার উৎস। তিনিই আমাদিগের প্রকৃত বন্ধু।

অন্যত্র আবার বলিতেছেন-

"তদ্বিপ্রাসো বিপন্যবো জাগৃবাংসঃ সমিন্ধতে। বিষ্ণোর্যৎ পরমং পদম্।"

-(ঋগ্বেদ সংহিতা, ১ মণ্ডল, ২২ সূক্ত, ২১ ঋক্)

ভাব এই যে, যাঁহারা মেধাবী, (বিষ্ণুর পরমপদে) ঐকান্তিক আসক্তিসম্পন্ন, স্তুতিবাদক অর্থাৎ ঐকান্তিক প্রার্থণাপরায়ণ এবং সদা জাগরূক অর্থাৎ অভ্রান্ত, তাঁহারাই সেই বিষ্ণুর পরমপদ প্রাপ্ত হন।

No comments:

Post a Comment

ভাগবতে অদ্বৈতবেদান্তোক্ত দৃগ্-দৃশ্যবিবেক ও প্রতিবিম্ববাদ—

  সনৎকুমার মোক্ষের সাধন উপদেশ করতে গিয়ে বলছেন — দগ্ধাশয়ো মুক্তসমস্ততদ্গুণো নৈবাত্মনো বহিরন্তর্বিচষ্টে । পরাত্মনোর্যদ্ব্যবধানং...