Thursday, 31 August 2023

ব্রহ্মই যে মায়ার আশ্রয়, এটা ভাগবত সিদ্ধঃ-

 


ব্যাসদেব বদরীবৃক্ষসমাকুল নিজ আশ্রমে মনকে স্থির করে নিশ্চল সমাধিমগ্ন হয়ে ভক্তিযোগাশ্রিত নির্মল হৃদয়ে পরব্রহ্ম তদাশ্রিত মায়াকে দর্শন করলেন

অপশ্যৎ পুরুষং পূর্বং মায়াঞ্চ তদপাশ্রয়ম্।

-(শ্রীমদ্ভাগবতম্, প্রথম স্কন্ধ, ৭ম অধ্যায়, )

শ্রীধরটীকাঃ- পূর্বং প্রথমং পুরুষমীশ্বরমপশ্যৎ। তদপাশ্রয়ম্ ঈশ্বরাশ্রয়াং তদধীনাং মায়াঞ্চাপশ্যৎ।

অর্থাৎ প্রথমে পুরুষ ঈশ্বরকে দেখতে পেলেন এবং তৎপশ্চাৎ ঈশ্বরের আশ্রয়ভূতাতাঁর অধীনস্থা মায়াকে দর্শন করেন।

মায়া বা অবিদ্যার দ্বারা সম্মোহিত হয়ে জীব ত্রিগুণাতীত ব্রহ্মস্বরূপ হয়েও ত্রিগুণের বশবর্তী হয়ে অভিমানবশত সংসার দুঃখরূপ অনর্থ ভোগ করে। ভাগবতের পরবর্তী শ্লোকেই তা বর্ণিত

যয়া সম্মোহিতো জীব আত্মানং ত্রিগুণাত্মকম্

পরোঽপি মনুতেঽনর্থং তৎকৃতং চাভিপদ্যতে

-(শ্রীমদ্ভাগবতম্, প্রথম স্কন্ধ, ৭ম অধ্যায়, )

শ্রীধরটীকাঃ- যয়া মায়য়া সম্মোহিতঃ স্বরূপাবরণেন বিক্ষিপ্তঃ পরোঽপি গুণত্রয়াদ্ব্যতিরিক্তোঽপি তৎকৃতং ত্রিগুণত্বাভিমানকৃতম্ অনর্থং কর্তৃত্বাদিকঞ্চ প্রাপ্নোতি।

অর্থাৎ মায়ার দ্বারা জীব সম্যক্ রূপে মোহিত হয়, এই আবরণের দ্বারা জীব ত্রিগুণাতীত ব্রহ্মস্বরূপ হয়েও সত্ত্বাদি ত্রিগুনের বশবর্তী হয়ে অভিমানবশত বিক্ষিপ্ত হয়। এভাবে মায়ার বিক্ষেপশক্তির দ্বারা চালিত হয়ে জীব কর্তৃত্বভোক্তৃত্বরূপ যত অনর্থ, সেগুলি ভোগ করতে থাকে।...

শ্রীশুভ চৌধুরী

জুলাই , ২০২৩ খ্রিষ্টাব্দ।

No comments:

Post a Comment

ভাগবতে অদ্বৈতবেদান্তোক্ত দৃগ্-দৃশ্যবিবেক ও প্রতিবিম্ববাদ—

  সনৎকুমার মোক্ষের সাধন উপদেশ করতে গিয়ে বলছেন — দগ্ধাশয়ো মুক্তসমস্ততদ্গুণো নৈবাত্মনো বহিরন্তর্বিচষ্টে । পরাত্মনোর্যদ্ব্যবধানং...