Thursday, 31 August 2023

আত্মা স্বভাবতই জ্ঞানময়—আনন্দময়, তার আবার এই দুঃখময় সংসার কিসের?

 


উত্তরে স্বয়ং ভগবান্ শ্রীরামচন্দ্র বলেছেন

অজ্ঞানতোঽধ্যাসবশাৎপ্রকাশতে

       জ্ঞানে বিলীয়েত বিরোধতঃ ক্ষণাৎ ৩৬॥

অজ্ঞানতাজনিত অধ্যাসবশেই এরকম মনে হয়ে থাকে। তত্ত্বজ্ঞানের উদয় হলে, তার বিরুদ্ধবাদী অজ্ঞানতা দূর হয়ে যায়; অর্থাৎ তত্ত্বজ্ঞান উদয় হলেই সংসার বিলীন হয়ে যায়।

যদন্যদন্যত্র বিভাব্যতে ভ্রমা-

      দধ্যাসমিত্যাহুরমুং বিপশ্চিতঃ

অসর্পভূতেঽহিবিভাবনং যথা

       রজ্জ্বাদিকে তদ্বদপীশ্বরে জগৎ ৩৭॥

ভ্রমের বশে এক বস্তুকে আর-এক বস্তু বলে বোঝাকেই পণ্ডিতেরা বলেন 'অধ্যাস' যেমন রজ্জুতে সর্পজ্ঞান ইত্যাদি। অর্থাৎ দড়িকে সাপ বলে মনে করা। দড়ি তো আর যথার্থ সাপ নয়, তবুও এঁকেবেঁকে পথে পড়ে থাকা দড়িকে লোকে সাপ বলে ভুল করে। এইরকম রজ্জুতে সর্পভ্রমের মতই, ঈশ্বরে জগৎ ভ্রম হয়ে থাকে।

-(অধ্যাত্ম-রামায়ণের উত্তরকাণ্ডের পঞ্চম সর্গের অন্তর্গত রামগীতা)

শ্রীশুভ চৌধুরী

জুলাই ২০, ২০২৩ খ্রিষ্টাব্দ।

No comments:

Post a Comment

ভাগবতে অদ্বৈতবেদান্তোক্ত দৃগ্-দৃশ্যবিবেক ও প্রতিবিম্ববাদ—

  সনৎকুমার মোক্ষের সাধন উপদেশ করতে গিয়ে বলছেন — দগ্ধাশয়ো মুক্তসমস্ততদ্গুণো নৈবাত্মনো বহিরন্তর্বিচষ্টে । পরাত্মনোর্যদ্ব্যবধানং...