ঋষিরা জিজ্ঞাসা করল—যদি পরমেশ্বর নিষ্কল, নির্মল, নিত্য ও নিষ্ক্রিয় হন, তবে হে মহাদেব! আপনি বিশ্বরূপী হলেন কিরূপে?
ঈশ্বর
উবাচ।
নাহং
বিশ্বো ন বিশ্বঞ্চ মামৃতে
বিদ্যতে দ্বিজাঃ।
মায়া
নিমিত্তমাত্রাস্তি সা চাত্মনি ময়াশ্রিতা।।
ঈশ্বর
বললেন— হে দ্বিজগণ! আমি
বিশ্ব নই, কিন্তু বিশ্বও আমা ব্যতিরেকে বিদ্যমান নেই। মায়াই এর হেতু, আমি
মায়াকেই আত্মাতে আশ্রয় দিয়েছি।
অনাদিনিধনা
শক্তির্মায়াঽব্যক্তসমাশ্রয়া
।
তন্নিমিত্তঃ
প্রপঞ্চোঽয়মব্যক্তাদভবৎ
খলু ॥
প্রকাশসমাশ্রয়া
শক্তিই মায়া—তার আদি বা অন্ত নেই।
তজ্জন্যই এই প্রপঞ্চ অব্যক্ত
হতে উৎপন্ন হয়।
অহমেব
পরং ব্রহ্ম মত্তো হ্যন্যন্ন বিদ্যতে ॥
তস্মান্মে
বিশ্বরূপত্বং নিশ্চিতং ব্রহ্মবাদিভিঃ ।
ব্রহ্মবাদী
মুনিরা আমারই মধ্যে বিশ্বরূপত্ব দেখেছেন কারণ আমিই পরমব্রহ্ম; আমা হতে পৃথক অন্য কিছু নেই।.....
-(কূর্মমহাপুরাণের উপরিভাগে ঈশ্বরগীতা,
নবম অধ্যায়)
শ্রীশুভ
চৌধুরী
জুলাই
১০, ২০২৩ খ্রিষ্টাব্দ।

No comments:
Post a Comment