পাতঞ্জল যোগদর্শনের সাধনপাদে সূত্রকার বলছেন-সন্তোষাদনুত্তমঃ সুখলাভঃ ।।৪২।।-সন্তোষ হইতে পরম সুখলাভ হয়।
ব্যাস
ভাষ্যানুবাদঃ-(বিষ্ণুপুরাণে) এভাবে বলা হয়েছে, এ সংসারে কামনাজনিত যে সুখ, আর দিব্য
স্বর্গীয় যে মহান সুখ, এগুলি তৃষ্ণাক্ষয় জনিত সুখের ষোলভাগেরও এক ভাগ নয়।
ব্যাখ্যাঃ-
অভাব বোধই দুঃখের কারণ, তাদৃশ বোধ না থাকিলে আত্মার পরিপূর্ণতা অনুভব হয়, ইহাকেই আত্মারাম
বলে। মহাভারতে উক্ত আছে ; যযাতি রাজা বৃদ্ধাবস্থায়ও ভোগতৃষ্ণা দূর করিতে না পারিয়া
নিজের পুত্র পুরুর যৌবন গ্রহণ করেন, কিছুকাল পুনৰ্ব্বার বিষয় ভোগ করিয়াও যখন দেখিলেন
ভোগতৃষ্ণা যাইবার নহে, বরং ক্রমশঃ বৃদ্ধি হইতেছে, তখন পুত্রের যৌবন প্রত্যর্পণ করিয়া
বলিলেন পামরগণ যে তৃষ্ণাকে ত্যাগ করিতে পারে না, বৃদ্ধ হইলেও যাহা ক্ষীণ হয় না, পণ্ডিতগণ
সেই তৃষ্ণাকে পরিত্যাগ করিয়া সুখে কাল অতিবাহিত করেন।

No comments:
Post a Comment