দান
প্রসঙ্গে কৃষ্ণযজুর্বেদের তৈত্তিরীয় শাখার অন্তর্গত তৈত্তিরীয়োপনিষদের শিক্ষাবল্লীর
একাদশ অনুবাকে বর্ণিত আছে-
'শ্রদ্ধয়া
দেয়ম্। অশ্রদ্ধয়াদেয়ম্। শ্রিয়া দেয়ম্। হ্রিয়া দেয়ম্। ভিয়া দেয়ম্। সংবিদা দেয়ম্।।' ৩
ভাবার্থঃ- আচার্য্য কর্তৃক শিষ্যকে গার্হস্থ্য আশ্রমে প্রবেশের পূর্বে উপদেশ দিতেছেন-'যাহা কিছু দান করিবে, শ্রদ্ধার সহিতই করিবে। অশ্রদ্ধাসহকারে দান করিবে না। ঐশ্বর্যানুযায়ী অর্থাৎ সামর্থ্যানুসারে দান করিবে। সলজ্জভাবে অর্থাৎ নম্রতা সহকারে দান করিবে। সম্ভ্রমের সহিত অর্থাৎ দম্ভ না করিয়া দান করিবে। সংবিদা অর্থাৎ মিত্রতা স্থাপনের জন্য দান করিবে।'৩

No comments:
Post a Comment